ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

ইরানে বিস্ফোরণ ও ইসরাইলের হামলায় তেলের দাম ব্যারেলে বাড়লো ৩ ডলারের বেশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ইরানে বিস্ফোরণ ও ইসরাইলের হামলায় তেলের দাম ব্যারেলে বাড়লো ৩ ডলারের বেশি সংগৃহীত ছবি
 

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। সোমবার (৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৯৬.২৪ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২.৮৭ ডলার বা ৩.১৭ শতাংশ বেড়ে ৯৩.৪১ ডলারে পৌঁছেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। মার্চ থেকে এখন পর্যন্ত তেলের দাম মোট ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
 

সোমবার ভোরে ইরানের তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে চলমান যুদ্ধ দ্রুত সমাপ্তির সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাও কমে গেছে। রোববার ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
 

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, বৃহত্তর সংঘাত থামাতে একটি চুক্তি এখনও সম্ভব এবং তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত হিসেবে দেখছে। গত ৩ জুন ওয়াশিংটনে আলোচনার মাধ্যমে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
 

সরবরাহ সংকট সামলাতে ওপেক প্লাস রোববার টানা চতুর্থবারের মতো উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে হরমুজ প্রণালির অচলাবস্থা ও উৎপাদনকারী দেশগুলোর সক্ষমতা সংকটের কারণে এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব খুবই সীমিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধির প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।