ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ, ৯৬তম স্থানে বাংলাদেশের পাসপোর্ট

২০২৬ সালের হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশিদের জন্য ৩৬ দেশের ভ্রমণ সুবিধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:০৫:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮৭ বার পঠিত
ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ, ৯৬তম স্থানে বাংলাদেশের পাসপোর্ট ছবি: সংগৃহীত
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশ ৯৬তম অবস্থানে রয়েছে। এসব গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা অথবা নির্দিষ্ট ক্ষেত্রে ই ভিসা সুবিধা পাওয়া যায়।
 
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ভ্রমণ সক্ষমতা ও আন্তর্জাতিক যাতায়াতের স্বাধীনতা মূল্যায়ন করে হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের পাসপোর্ট সূচক প্রকাশ করে। সর্বশেষ সূচকে বাংলাদেশি নাগরিকদের জন্য এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ওশেনিয়া অঞ্চলের মোট ৩৬টি দেশ ও অঞ্চলে সহজ ভ্রমণের সুযোগের তথ্য তুলে ধরা হয়েছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লিস্তে।
 
ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
 
আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, গিনি বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।
 
ওশেনিয়া অঞ্চলে রয়েছে কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।
 
তবে আন্তর্জাতিক ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে কোনো পরিবর্তন হয়েছে কি না, তা সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভিসা সংক্রান্ত নিয়ম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।