ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

যুক্তরাষ্ট্রের তীব্র হামলা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চলমান

সিআইএ-র তথ্য অনুযায়ী যুদ্ধের আগের ৭০ শতাংশ মিসাইল স্টক অক্ষত, উৎপাদিত অস্ত্র সরাসরি ময়দানে ব্যবহার করছে তেহরান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:৪৪:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের তীব্র হামলা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চলমান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তীব্র হামলা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, এত গোয়েন্দা নজরদারি চালিয়েও ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর কোনো সন্ধান বের করতে পারছে না মার্কিন বাহিনী।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'প্রেস টিভি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত চলাকালেও তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করার কাজ এক মুহূর্তের জন্যও থামেনি। তিনি আরও জানান, কারখানা থেকে তৈরির পরপরই এসব অস্ত্র সরাসরি ময়দানে ব্যবহার করা হচ্ছে এবং সামরিক বাহিনীর নিজস্ব ভাঁড়ারও সমৃদ্ধ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যতটা ভেবেছিল, ইরান তার চেয়েও বেশি সহনশীলতার পরিচয় দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) বিগত মে মাসের এক হিসাব অনুযায়ী, হামলা সত্ত্বেও যুদ্ধের পূর্ববর্তী সময়ের অন্তত ৭০ শতাংশ মিসাইল স্টক এখনো অক্ষত রেখেছে তেহরান।

তাছাড়া, ইরানের তৈরি স্বল্প খরচের এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রতিবার কোটি কোটি ডলার ব্যয় করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে ওয়াশিংটনের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।