ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

পদ্মা এক্সপ্রেসে হামলার ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পদ্মা এক্সপ্রেসে হামলার ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, শিক্ষার্থীদের তীব্র আন্দোলন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৮:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
পদ্মা এক্সপ্রেসে হামলার ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছবি: সংগৃহীত
রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা ও মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত টিটিইর উপযুক্ত শাস্তির দাবিতে রাজশাহীতে অবরোধ কর্মসূচি পালন করছেন রাবি শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে তারা এ অবরোধ গড়ে তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) ছাত্র।

জানা গেছে, পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে উক্ত টিটিই সরকারি রসিদ প্রদান না করে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণ (ঘুষ) করছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে টিটিই তার ওপর ক্ষিপ্ত হন।‎ শিক্ষার্থীর পরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে উপর্যুপরি মারধর করা হয় বলে অভিযোগ করেন সহপাঠীরা। পরবর্তীতে বিষয়টি সুরাহার জন্য শিক্ষার্থীরা স্টেশনে পৌঁছানোর আগেই ভুক্তভোগী শিক্ষার্থীকে পূর্ববর্তী একটি স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেয়া হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন বর্বর হামলা মেনে নেয়া যায় না। কর্তৃপক্ষ যতক্ষণ না অভিযুক্ত টিটিই সুমনকে হাজির করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র জিএস সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, অভিযুক্ত ট্রিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ বিশ্ববিদ্যালয় দিতে হবে।

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, অভিযুক্ত টিটিকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আইনি পদক্ষেপের জন্য আন্দোলন ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ কমিশনার কার্যালয়ে বসার কথা চলছে।

তবে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার দাবি করেছেন, টিটি সুমনকে বরখাস্তের অফিসিয়াল কোন চিঠি আমরা পাইনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।