ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় মোদির বক্তব্য দাবি আখিলেশ যাদবের

ছাত্রীদের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনা ও প্রধানমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে সরব এসপি প্রধান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:০২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১১:০২:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় মোদির বক্তব্য দাবি আখিলেশ যাদবের ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করে ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদব।
 
বুধবার (২২ জুলাই) বিরোধী দলের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায় সরকারকেই নিতে হবে।
 
লোকসভায় বক্তব্যে আখিলেশ যাদব বলেন, ‘আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শোনেন, তাহলে তারা রাস্তায় নামবেই।’
 
তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
 
আখিলেশ বলেন, ‘ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এভাবেই কি শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করা হয়?’
 
প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সঙ্গে আচরণ করা হবে?’ একই সঙ্গে তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানান।
 
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের ধর্নায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে আখিলেশ যাদব বলেন, প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে অস্বীকৃতি জানানোর কারণেই বিরোধী দলকে তার বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ করতে হয়েছে।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে পারেন, তাহলে সংসদের ভেতরে কেন বক্তব্য দিতে পারবেন না?’
 
মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য নেতার সঙ্গে আখিলেশ যাদবকেও পুলিশ আটক করেছিল।
 
তিনি বলেন, ‘রাহুল গান্ধী ও আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যদি সংসদে আমাদের কথা শুনতেন, তাহলে তার বাসভবনের সামনে যেতে হতো না।’
 
এদিকে বিরোধী দল সংসদে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানিয়ে আসছে।
 
অন্যদিকে সরকার জানিয়েছে, তারা নিট (এনইইটি) ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত। তবে বিরোধী দল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে আলোচনা বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেন রিজিজু।
 
বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং আগের দিন রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের আটকের প্রতিবাদে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।