ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

আমূল পরিবর্তন আসছে বাংলাদেশি পাসপোর্টে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আদেশে ই-পাসপোর্টের পাতায় আসছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:০৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১১:০৬:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬৫ বার পঠিত
আমূল পরিবর্তন আসছে বাংলাদেশি পাসপোর্টে ছবি: সংগৃহীত
আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ভেতরের পাতায় পাতায় জলছাপে আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে পাসপোর্টে। এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
একটি ছোট্ট বই পাসপোর্ট। বহন করে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের পরিচয়, কূটনীতির বার্তা আর জাতীয় ইতিহাস। ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে বাদ দেয়া হয় ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’। নতুন সরকারি আদেশে পাসপোর্টে আবারও ফিরছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।
 
বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষ বলেন, সরকারের পদক্ষেপটি ভালো হয়েছে। এটাই হওয়া উচিত। একজন মুসলিম দেশের নাগরিক হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না থাকাই উচিত। যদি আমাকে ইসরায়েলের পক্ষে সমর্থন করতে বলা হয়, তাহলে একজন মুসলিম হিসেবে আমি তা সমর্থন করা উচিত মনে করি না। প্রতিটি বাঙালি ও মুসলিম হিসেবে আমাদের আগের নিয়মটিই বহাল থাকা উচিত।
 
শুধু শব্দবন্ধ নয়, বদলাচ্ছে ই-পাসপোর্টের ভিজ্যুয়াল পরিচয়ও। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস যুক্ত হচ্ছে।
 
পাসপোর্টের নতুন জলছাপ বিষয়ে সাধারণ নাগরিকেরা জানান, এখন যেহেতু প্রজন্মের পরিবর্তন হচ্ছে, তাই ধীরে ধীরে নতুন প্রজন্মকেও এসব বিষয়ে জানাতে হবে। আবার ১৯৭১ সালের ইতিহাসও যেন আমরা ভুলে না যাই, সেটিও নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হয়, গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসে, সে বিষয়ে এটি একটি প্রতীক হিসেবে কাজ করবে। এই তথ্যগুলো যদি আমরা পাসপোর্টের মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবে।
 
দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পতনের পর সরকারের পররাষ্ট্রনীতির বার্তা এবং বিশ্ববাসীর মাঝে জুলাই গণ-অভ্যুত্থানকে তুলে ধরার সুন্দর প্রয়াস উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি সরকার যদি পুরোনো সেই প্রতীকগুলো, অর্থাৎ ‘ফ্যাসিবাদী প্রতীক’ ও ‘কর্তৃত্ববাদী প্রতীক’ মুছে, দূর করে বা বাদ দিয়ে আমাদের গণ-অভ্যুত্থানের শক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের মানুষের প্রতীকগুলো ব্যবহার করে, তাহলে অবশ্যই আমি এটিকে সাধুবাদ জানাই।’
 
তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।