ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, মেয়াদ বাড়িয়ে ১ বছর করলো সৌদি আরব

একাধিকবার প্রবেশের সুযোগ, প্রতিবার থাকা যাবে সর্বোচ্চ ৯০ দিন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৭:৪০:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০৪ বার পঠিত
ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, মেয়াদ বাড়িয়ে ১ বছর করলো সৌদি আরব ছবি: সংগৃহীত
ওমরাহ পালনকারীদের জন্য ভ্রমণ আরও সহজ ও নমনীয় করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা সম্ভব হবে। সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
 
নতুন নীতিমালা অনুযায়ী, সৌদি আরবে প্রতিবার প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদি সফরের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।
 
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময় ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
 
এসপিএ জানিয়েছে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও গতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করাই এ সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।