ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

বছরের শেষেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নিরপেক্ষ ভোটের আশ্বাস, জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানোর কথা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৩৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৩৯:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
বছরের শেষেই হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে, না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।
 

বুধবার (২২ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 

মন্ত্রী বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। শুধু সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর না করে উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও ক্ষমতায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
 

জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি, সহজে কোনো চেয়ারম্যানকে বরখাস্ত করা না যায়—সে লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রতিনিধিদের সতর্ক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন বরাদ্দের অর্থ যেন অপচয় বা আত্মসাৎ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দরিদ্র মানুষের প্রাপ্য যেন কেউ বঞ্চিত না করে, সে বিষয়েও জোর দেন তিনি।
 

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর সমালোচনা করে বলেন, দলটির সঙ্গে গণতন্ত্রের চর্চা সামঞ্জস্যপূর্ণ নয়।
 

এছাড়া সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে।

শেষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে—“ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।