ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের

চীনের ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতিতে আঞ্চলিক ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাইপের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১১:৫২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১১:৫২:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং
প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে (পিআইএফ) চীনের আগ্রাসী ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতি ও গোয়েন্দাগিরির কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে পালাউতে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এই শীর্ষ সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণে চীন আপত্তি জানানোয় বেইজিং ও তাইপের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও প্রকাশ্যে এসেছে।
 
সম্মেলনের আয়োজক পালাউসহ তিনটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করা চীন সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিরোধিতা করেছে। একই সঙ্গে তাইওয়ানের অংশগ্রহণের কারণে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
 
তাইপেতে এক সংবাদ সম্মেলনে লিন চিয়া-লুং বলেন, চীনের ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের আচরণ ‘একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর’।
 
তিনি বলেন, আয়োজক দেশের ইচ্ছা ও মর্যাদাকে গুরুত্ব না দিয়ে চীন এমন আচরণ করছে, যেন তারাই সম্মেলনের আয়োজক। পালাউকে ‘অনিরাপদ ভ্রমণ গন্তব্য’ হিসেবে ঘোষণা করার চীনা সিদ্ধান্তের সমালোচনা করে লিন বলেন, এ ধরনের হুমকি ‘অদ্ভুত ও হাস্যকর’।
 
সম্মেলন চলাকালে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নজরদারি ও গোয়েন্দাগিরির অভিযোগও তোলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনস্থলে চীনের সিসিটিভি-সংশ্লিষ্ট সাদা পোশাকের কর্মী ও নিরাপত্তা কর্মকর্তাদের দেখা গেছে। তার দাবি, বিষয়টি মূলত এক ধরনের গোয়েন্দাগিরি।
 
সম্মেলনে নিরাপত্তা জোরদার করায় আয়োজক দেশ পালাউয়ের প্রতি কৃতজ্ঞতা জানান লিন।
 
এদিকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং লিনের অভিযোগকে ‘মনগড়া গল্প’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তার বক্তব্যকে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা এবং ‘আত্মপ্রতারণামূলক রাজনৈতিক নাটক’ বলে মন্তব্য করেছে।
 
তবে চীনের আপত্তি ও নানা বাধা সত্ত্বেও প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে তাইওয়ানের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ জানিয়েছেন লিন চিয়া-লুং।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।