ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাব বিলুপ্তির পাশাপাশি সন্ত্রাস, মাদক ও সাইবার অপরাধ দমনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৬:৩২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৬:৩২:১৬ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এসআরবি গঠনের বিল সংসদে ছবি— সংগৃহীত
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে বিরোধিতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে বিলটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
বিলটি উত্থাপনের সময় নতুন বাহিনীর প্রয়োজনীয়তা, কাঠামো ও জবাবদিহিতা নিয়ে সংসদে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, র‌্যাব বিলুপ্তির সিদ্ধান্ত নির্বাচনি ইশতেহার ও জনপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সাইবার অপরাধ, জুয়া, মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের অধীনে আধুনিক ও দক্ষ একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন। সেই লক্ষ্যেই এসআরবি গঠনের প্রস্তাব করা হয়েছে।
 
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। নতুন বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তের কমিটিতে বেসরকারি সদস্য, মানবাধিকারকর্মী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের রাখার প্রস্তাব করা হয়েছে।

 
র‌্যাব বিলুপ্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাকে তিনি এর উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে নতুন বাহিনী যেন শুধু নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

 
প্রস্তাবিত আইনে পুলিশের অধীনে এসআরবি গঠনের কথা বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পদায়ন বা প্রেষণের মাধ্যমে ইউনিটটি গঠন করা হবে। এর সদর দপ্তর ঢাকায় এবং একজন মহাপরিচালকের নেতৃত্বে পরিচালিত হবে।

 
বিলে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার এবং মাদক, সাইবার অপরাধ, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব এসআরবিকে দেওয়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে প্রবেশ, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

 
তবে গ্রেপ্তার ব্যক্তি বা জব্দ করা আলামত এসআরবির হেফাজতে রাখার সুযোগ থাকবে না। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে এবং জব্দ করা আলামত দ্রুত নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়ার বিধানও রাখা হয়েছে।
 
এসআরবি সদস্যদের কর্তব্যে অবহেলা, আইনসংগত আদেশ অমান্য, দায়িত্ব পালনের সময় নেশাগ্রস্ত থাকা, অবৈধ অর্থ আদায়, জমি দখল, অস্ত্র বা সরঞ্জাম হারানো এবং জুয়া বা অবৈধ মাদকের সঙ্গে সম্পৃক্ততাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এসব অপরাধে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিতসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।

 
এদিকে একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল ২০২৬’ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ বিল উত্থাপন করেন। বিল দুটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।