বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
ডলার ও বন্ডের ফলন কমায় প্রতি আউন্স স্বর্ণ ৪৪৪০ ডলার ছাড়িয়েছে
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৯:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৮:৩৯:৪১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫৪ বার পঠিত
ছবি সংগৃহীত
মার্কিন ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে জিএমটি অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪০ দশমিক ৮৭ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে গত ৭ আগস্টের পর স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। পরে ডলার সূচক তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কমে আসা এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় স্বর্ণের বাজারে ফের চাঙাভাব দেখা দেয়।
এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের নন ফার্ম পেরোলস বা এনএফপি কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। শুক্রবার প্রকাশিতব্য এই প্রতিবেদন চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর ডলার, বন্ডের ফলন এবং ফেডের সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশায় পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়তে পারে স্বর্ণের দামের ওপরও।
ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, ফেডের পক্ষ থেকে সুদের হার নিয়ে স্পষ্ট ভবিষ্যৎ নির্দেশনা না থাকায় পরিবর্তিত বাজার প্রত্যাশার প্রতি স্বর্ণের দাম অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।
এদিকে বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ, প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
সূত্র: রয়টার্স
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।