ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ

পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বন্ধে সংশোধনী বিল পাসের সুপারিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ১০:৪১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ১০:৪১:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ সংগৃহীত ছবি
 

সংকটে পড়া ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের শর্তসাপেক্ষে আবার শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ দেওয়া ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল করে সংশোধনী বিল পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য সুপারিশ করা হয়।
 

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, শাহাদাত হোসেন, সাইফুল আলম খান মিলন ও সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
 

বৈঠকে ব্যাংক রেজল্যুশন সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনা করা হয়। পরে প্রয়োজনীয় সংশোধনসহ সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানান, বৈঠকের এজেন্ডায় মূলত ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিলের বিষয়টিই ছিল।
 

অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে সম্মিলিত ইসলামী ব্যাংকসহ একীভূত হওয়া ব্যাংকগুলোর পুরোনো ও বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ দেওয়ার বিধান আইনে যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে সংসদ ও সংসদের বাইরে সমালোচনা হয়। বিরোধী দল ছাড়াও উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকেও এ নিয়ে আপত্তি জানানো হয়েছিল।
 

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে আইনের ১৮(ক) ধারা বাতিলের সংশোধনী অনুমোদন করা হয়। এরপর বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশোধনী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 

সাইফুল আলম খান মিলন বলেন, ব্যাংক রেজল্যুশন আইনটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তের সঙ্গেও বিষয়টি যুক্ত রয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি পুরো ব্যাংক রেজল্যুশন আইন পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
 

দেশের আর্থিক খাতের পরিস্থিতি নাজুক উল্লেখ করে তিনি সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তার মতে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলে এর প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়বে।
 

এ ছাড়া পাঁচটি ব্যাংক একীভূত করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সম্পদ ও দায়বদ্ধতা পর্যালোচনা করা প্রয়োজন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।