ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের দেশে ফেরাতে হবে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০২:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০২:১০:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়, এটি বাংলাদেশের ওপর বড় চাপ তৈরির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে এই সংকটের স্থায়ী সমাধানে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। তাই শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৌশল নতুন করে নির্ধারণ বা রি ফ্রেমিং করা জরুরি।
 

তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
 

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ, প্রভাবশালী রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের প্রতি নজর অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।