ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

দুই বছরের বেশি অপেক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০২:২১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০২:২১:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার সংগৃহীত ছবি
 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা প্রায় ১০০ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ শনিবার (৬ সেপ্টেম্বর) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ প্রিয়জনদের মরদেহের অপেক্ষায় থাকা পরিবারগুলো এদিন তাদের শেষবারের মতো দেখার সুযোগ পান।
 

গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় ইমাম আল শাফি মসজিদের কাছে মরদেহ ও দেহাবশেষগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। সেগুলোর ওপর ফিলিস্তিনি পতাকা দেওয়া হয়। স্বজনরা মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
 

গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা সম্প্রতি রহিম, বালাওয়ি, মালাকা ও কানবুর পরিবারের ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর থেকে এসব মরদেহ উদ্ধার করেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের উদ্ধারে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
 

তবে ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশ করতে না পারায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সীমিতসংখ্যক খননযন্ত্র ও পুরোনো সরঞ্জাম ব্যবহার করেই সিভিল ডিফেন্সের কর্মীরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।
 

নিহত স্বজনদের মরদেহের সামনে দাঁড়িয়ে মরিয়ম হাসান আল বালাওয়ি বলেন, তার স্বামী ও সন্তানরা হামলায় নিহত হয়েছেন। একমাত্র মেয়ে মালাক বেঁচে আছে। দীর্ঘদিন পর স্বজনদের মরদেহ উদ্ধার হওয়ায় তার মনে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও জানান তিনি।
 

মরিয়ম বলেন, স্বামী ও সন্তানদের হারিয়ে তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। তার মেয়ে মালাকও প্রতিদিন বাবা ও ভাই বোনদের কথা মনে করে কাঁদে।
 

অন্যদিকে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ছিলেন জাদাল্লাহ রহিম। সেখানে তার পরিবারের ৩২ সদস্যের মরদেহ ও দেহাবশেষ ছিল। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাড়িটিতে ইসরাইলি হামলায় তারা নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জনের বেশি শিশু ও প্রায় ১০ জন নারী ছিলেন।
 

জাদাল্লাহ জানান, হামলার সময় বাড়ির ভেতরে মোট ৩৩ জন ছিলেন। তাদের মধ্যে কেবল কাছাকাছি থাকা একটি ছোট মেয়ে প্রাণে বেঁচে যায়। তিনি বলেন, নিহতদের কোনো অপরাধ ছিল না, তারা নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন।
 

গাজার সিভিল ডিফেন্সের উদ্ধার কার্যক্রমের দ্বিতীয় ধাপে গাজা সিটি এবং উত্তর ও মধ্য গাজার ১৪৭টি ধ্বংস হওয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে প্রায় ১ হাজার ৭২টি মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এর আগে ২০২৫ সালের নভেম্বরে শুরু হওয়া প্রথম ধাপে ৫৪টি ধ্বংস হওয়া বাড়ি ও ভবন থেকে প্রায় ৩৩৩টি মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল।
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।