ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই এফ-৪ ফ্যান্টম বিধ্বস্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট ছবি সংগৃহীত

গ্রিসে এয়ার শোতে অংশ নেওয়ার সময় একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
 

শনিবার এ ঘটনা ঘটে। এক কর্মকর্তা জানান, বিমানটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আশপাশের বাসিন্দা বা দর্শনার্থীদের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে যুদ্ধবিমানটি মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে ডান দিকে বাঁক নিচ্ছিল। এরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
 

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ করে। এ সময় বিমানঘাঁটির লাউডস্পিকার থেকে লোকজনকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়।
 

এফ-৪ ফ্যান্টমটি ‘এথেন্স ফ্লাইং উইক’ নামে বার্ষিক এয়ার শোতে অংশ নিচ্ছিল। সামরিক ও বেসামরিক উড়োজাহাজের বিভিন্ন দল নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান চলাচলকারী দল অংশ নেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।