ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

৮০ মিটার গভীর কুয়ায় ৪ দিন, শেষ পর্যন্ত মিলল আলজেরীয় শিশুর মরদেহ

চার দিন ধরে উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালিয়েও বাঁচানো গেল না ১০ বছরের আয়ুবকে; আলজেরিয়ার এল বায়াদ প্রদেশে গভীর কুয়া থেকে তার মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১১:৩১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১১:৩১:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
৮০ মিটার গভীর কুয়ায় ৪ দিন, শেষ পর্যন্ত মিলল আলজেরীয় শিশুর মরদেহ ছবি: সংগৃহীত
আলজেরিয়ায় ৮০ মিটার গভীর একটি কুয়ায় চার দিন আটকে থাকার পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শনিবার সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
 
নিহত শিশুটির নাম আইয়ুব। কর্তৃপক্ষ তার পুরো নাম প্রকাশ না করে শুধু প্রথম নাম জানিয়েছে। তাকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক মনোযোগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটিকে জীবিত উদ্ধারের আহ্বান জানিয়ে অনেকে পোস্ট করেন।
 
নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, শনিবার উদ্ধারকারীরা কুয়াটির ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
 
ঘটনাটি ঘটে আলজেরিয়ার এল বায়াদ প্রদেশের ব্রেজিনা নামের একটি মরু এলাকায়। রাজধানী আলজিয়ার্স থেকে এলাকাটি প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণে। বাড়ির কাছেই থাকা একটি কুয়ায় পড়ে যায় আইয়ুব।
 
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুয়াটি ছিল শুকনো এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে খনন করা। এর ব্যাস ছিল মাত্র ৪০ সেন্টিমিটার। ফলে এত সরু ও গভীর কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
 
উদ্ধারকারীরা জানান, শিশুটির কাছে পৌঁছাতে তাদের ব্যাপক বেগ পেতে হয়েছে। সে মাটির পুরু স্তরের নিচে আটকে ছিল।
 
উদ্ধার অভিযানের বিভিন্ন ছবিতে দেখা যায়, শিশুটির কাছে পৌঁছাতে কুয়াটির পাশে ভারী যন্ত্রপাতি দিয়ে বড় গর্ত খনন করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: গালফ নিউজ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।