ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থ

সারাওয়াকের সেরিয়ান জেলায় বায়ুদূষণ সূচক ৫১৯-এ পৌঁছানোর পর জরুরি অবস্থা জারি; ধোঁয়ার কারণে ৬৪৭টি স্কুল বন্ধ ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১১:৪৩:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থ ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে মালয়েশিয়ায়। পরিস্থিতির অবনতির মধ্যে দেশটির সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই এলাকার ৬৪৭টি স্কুলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় বায়ুদূষণ পৌঁছানোর পর সারাওয়াকের সারিয়ান বিভাগজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।
 
সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই এলাকার এয়ার পলিউট্যান্ট ইনডেক্স বা বায়ুদূষণ সূচক স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনার মতো পর্যায়ে পৌঁছেছিল।
 
জরুরি অবস্থার আওতায় সারিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।
 
কৃত্রিম বৃষ্টিপাতের কার্যক্রম বাড়ানো হচ্ছে
 
বায়ুদূষণের পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
 
বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য শুরু হওয়া এই কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত চালানো হবে। ওই সময়ে ‘আরও অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা’ রয়েছে এমন পূর্বাভাসের ভিত্তিতে কার্যক্রম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়; শুধু সারিয়ান বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য।
 
তবে তিনি ওই এলাকার বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 
ডগলাস উগাহ এমবাস বলেন, ‘দয়া করে বাইরে যাওয়া কমিয়ে দিন এবং বাইরে কঠোর শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলুন।’
 
বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ঘন ধোঁয়াশায় আক্রান্ত। পাশের সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলও একইভাবে ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।