ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত একজন

নান্দিনা লাহারীকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের একজনের পরিচয় মিলেছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:২৫:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত একজন ছবি: সংগৃহীত
জামালপুরের সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে নান্দিনা লাহারীকান্দা এলাকায় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
 
নিহতদের মধ্যে মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
 
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ জানান, বিল্লাল হোসেন সেদিন ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে পরিবার জানতে পারে।
 
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।