ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ২৭৮, ব্যাপক ক্ষয়ক্ষতি

সরকারি সর্বশেষ তথ্যে বাড়ছে প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৩:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৩:৫২:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০০ বার পঠিত
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ২৭৮, ব্যাপক ক্ষয়ক্ষতি ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হাজারো মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি উপকূলীয় লা গুয়াইরা রাজ্যসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, নিহতের পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখনো নিখোঁজ মানুষের সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্যোগের কারণে ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম, গণচত্বর ও অন্যান্য স্থানে স্থাপিত এসব আশ্রয়শিবিরে স্বেচ্ছাসেবকেরা চিকিৎসাসেবা এবং জরুরি মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।