ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মোদির বাসভবনের সামনে বিক্ষোভকালে রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতা আটক

নিট প্রশ্নফাঁস ও শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:০৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:০৬:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
মোদির বাসভবনের সামনে বিক্ষোভকালে রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতা আটক ছবি: সংগৃহীত
: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি হামলার ঠিক একদিন পরই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনকালে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ।

আজ মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে মোদির বাসভবন ঘেরাও ও বিক্ষোভ মিছিল চলাকালে তাঁদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের তীব্র প্রতিবাদে আজ ভারতীয় জাতীয় কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের প্রধান নেতারা মোদির বাসভবনের সামনে অবস্থান নেন।

মিছিল ও বিক্ষোভ থেকে চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়।

সূত্রের তথ্যমতে, পুলিশি বাধা সত্ত্বেও রাহুল গান্ধী এবং বিরোধী দলের অন্য শীর্ষ নেতারা মোদির বাসভবনের বাইরে অনড় অবস্থান নেন এবং সেখানে রাতভর বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে পুলিশ চত্বর ঘিরে ফেলে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও অখিলেশ যাদবসহ একাধিক হেভিওয়েট নেতাকে সাময়িকভাবে আটক করে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

এর আগে সোমবার (২০ জুলাই) নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির রাজপথে নেমে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করেন। সে সময় পুলিশ ও আরএএফ ব্যারিকেড দিয়ে তাদের আটকে টিয়ারগ্যাস ও বেপরোয়া লাঠিচার্জ চালায়, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। সেই ঘটনার জের ধরেই আজ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে পুরো বিরোধী শিবির।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।