ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালিতে আরও কমেছে জাহাজ চলাচল

নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ নৌপথে সতর্ক অবস্থানে শিপিং কোম্পানিগুলো।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১২:০২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:০২:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালিতে আরও কমেছে জাহাজ চলাচল ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং তেলবাহী ট্যাংকারে আঘাতের জেরে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালিতে দৈনিক জাহাজ চলাচল আরও কমেছে। নিরাপত্তার চরম ঝুঁকির কারণে বড় অপরিশোধিত তেল বা গ্যাসবাহী ট্যাংকার এই পথ এড়িয়ে চলছে।
 
শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলার (Kpler)-এর তথ্যের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) মাত্র তিনটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও সোমবার চারটি জাহাজ হরমুজ অতিক্রম করে।
 
সংস্থাটি জানায়, দৃশ্যমানভাবে কোনো বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজকে এই প্রণালি অতিক্রম করতে দেখা যায়নি।
 
ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনী আবারও হামলা চালিয়েছে-এমন তথ্যের পরপরই এই পতন দেখা গেল। 
 
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের বিমান হামলা সম্পন্ন করেছে।
 
এদিকে, জাহাজ চলাচলে এই বিঘ্ন লোহিত সাগরেও ছড়িয়ে পড়ছে, যেখানে ইয়েমেনের হুথিদের হুমকির পর এশিয়ামুখী সৌদি অপরিশোধিত তেলবাহী দু’টি ট্যাঙ্কার বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি যাওয়ার পর তাদের দিক পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।