ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের পদত্যাগ ও ক্ষমা দাবি রাহুল গান্ধীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি পেশ, মোদি সরকারের পতনের ইঙ্গিত দিলেন খোদ পুলিশ সদস্য!
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:৫০:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের পদত্যাগ ও ক্ষমা দাবি রাহুল গান্ধীর ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে কড়া বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি সরকারের সামনে তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন।

রাহুল গান্ধী বলেন, "আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, যারা শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। আর তৃতীয়ত, পুরো দেশের অভিভাবক ও সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।"

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার সময় রাহুল গান্ধীকে আটক করা হয়েছিল। আজ মুক্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, আটকের সময় এক পুলিশ সদস্য তাঁর কানে কানে ‘মোদি সরকারের পতন ঘটানোর’ অনুরোধ করেছিলেন।

দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে রাহুল আরও বলেন, "গত এক যুগে ভারতে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এ পর্যন্ত একজনকে উত্তরদায়ী করা হয়নি বা বিচার করা হয়নি।" উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে দিল্লিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।