ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

নিট দুর্নীতি ও শিক্ষা সংকট: জেনজি-তে উত্তাল দিল্লি সংসদ

সংসদ অভিমুখে বিক্ষোভে লাঠিচার্জ ও গণগ্রেপ্তার, আলোচনার টেবিলে সরকার ও সিজেপি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:০১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:০১:৪০ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
নিট দুর্নীতি ও শিক্ষা সংকট:  জেনজি-তে উত্তাল দিল্লি সংসদ ছবি: সংগৃহীত
ভারতের জাতীয় পরীক্ষা 'নিট' (NEET)-এর প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত দল 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র 'চলো সংসদ' অভিযানকে কেন্দ্র করে রনক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লির সংসদ ভবন ও এর আশপাশের এলাকা। হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবকদের সংসদ অভিমুখে মিছিলে বাধা দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে দিল্লি পুলিশ। চালানো হয়েছে গণ-গ্রেপ্তার। তবে এই তীব্র সংঘাতের মাঝেই সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।
 
আজ সোমবার থেকে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সিজেপি-র হাজার হাজার কর্মী-সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন। তবে সংসদ ভবনের উচ্চ-নিরাপত্তা জোনে পৌঁছানোর আগেই বিকাশ মার্গ ও আইটিও মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশকর্মী আহত হয়েছেন।

পুলিশের অভিযান চলাকালীন সেন্ট্রাল দিল্লি এলাকা থেকে আন্দোলনকারীদের গণ-গ্রেপ্তার করে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আন্দোলন স্থগিত করার উদ্দেশ্যে সকালে সরকারের পক্ষ থেকে আলোচনার বার্তা দেওয়া হয়। এরপর সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডার বাসভবনে তাঁর সাথে দেখা করতে যান।

প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর জেপি নাড্ডার সাথে তাঁদের ১০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানান, "আমরা আমাদের মূল দাবিগুলো লিখিত আকারে জেপি নাড্ডা জির কাছে জমা দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি সরকারের অভ্যন্তরীণ মহলে এবং সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে কথা বলবেন। তবে বাইরে যখন আমাদের কর্মীদের গণ-গ্রেপ্তার ও লাঠিচার্জ করা হচ্ছে, তখন এই আলোচনার প্রক্রিয়া কতটুকু ফলপ্রসূ হবে তা দেখার বিষয়।"

সিজেপি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল দাবির মধ্যে রয়েছে— নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, জাতীয় পরীক্ষামূলক সংস্থা (NTA)-র জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ। সংসদ ভবনের বাইরে চলমান এই অস্থিরতার আঁচ এসে পড়ে সংসদের ভেতরেও। বিরোধী দলগুলোর তুমুল হট্টগোলের কারণে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন বেশ কিছু সময়ের জন্য স্থগিত করতে হয়। রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে এই লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।

এই বিক্ষোভের সমর্থনে পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং বেশ কয়েকজন শিক্ষার্থী দীর্ঘ দিন ধরে অনশন পালন করছিলেন। আজকের সংসদ অভিযানের অংশ হিসেবে তাঁরা তাঁদের অনশন ভাঙলেও আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেন্ট্রাল দিল্লির বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।