ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

দিল্লির সীমানা ছাড়িয়ে দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন

পাটনায় জলকামান নিক্ষেপ, কলকাতার প্রেসিডেন্সিতে অনশন এবং সংসদে তীব্র হট্টগোল, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৫৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১০:৫৭:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
দিল্লির সীমানা ছাড়িয়ে দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে ভারতের প্রতিটি বড় শহরে পৌঁছে গেছে। সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের পর এই প্রতিবাদ গণআন্দোলনে রূপ নিয়েছে।

দিল্লির পর মুম্বাই, বেঙ্গালুরু এবং গোয়াতেও হাজার হাজার শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাজপথে নেমে এসেছেন।

বুধবার (২২ জুলাই) বিহারের রাজধানী পাটনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। 

অন্যদিকে, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। দক্ষিণ ভারতের হায়দরাবাদ ও চেন্নাই এবং পশ্চিমাঞ্চলের সুরাটেও শিক্ষার্থীরা একাট্টা হয়ে প্রতিবাদের আওয়াজ তুলছেন। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনসহ বিদেশের বিভিন্ন শহরেও ভারতীয় শিক্ষার্থীরা এই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন।

আন্দোলনের এই আঁচ সরাসরি পৌঁছেছে ভারতের পার্লামেন্টেও। বুধবার বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পুলিশি বর্বরতার প্রতিবাদে লোকসভায় তুমুল হট্টগোল সৃষ্টি করলে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের সমালোচনা করেছেন।

মূলত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষোভের সূচনা হলেও, বর্তমানে এটি বেকারত্ব, দুর্নীতি এবং তরুণদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার একটি বৃহত্তর লড়াইয়ে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা একে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ বললেও, সরকার পক্ষ থেকে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করা হচ্ছে। পরিস্থিতির যে বর্তমান গতিপ্রকৃতি, তাতে অদূর ভবিষ্যতে এই বিক্ষোভ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।