ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

আগামী মাসেই তৃতীয় ভাসমান টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

বিজিএমইএর সঙ্গে বৈঠকে জ্বালানি, রপ্তানি ও ব্যবসায়িক সংকট নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৪:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
আগামী মাসেই তৃতীয় ভাসমান টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
জ্বালানি সংকট মোকাবিলায় আগামী মাসের মধ্যেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, জ্বালানি খাতের সংকট নিরসনে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং এসব পদক্ষেপের সুফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে।

বুধবার ২২ জুলাই বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের জানান, তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট, বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানির ঘাটতি এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের অডিট কার্যক্রমের কারণে ব্যবসায় যে প্রভাব পড়ছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে নমনীয় বিনিময় হার বজায় রাখা এবং পোশাক রপ্তানিতে প্রণোদনার হার বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, জ্বালানি সংকট আগামী এক বছরের মধ্যে কিছুটা কমতে শুরু করবে। এ ছাড়া জ্বালানি খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তব ফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে। পাশাপাশি আগামী মাসের মধ্যেই নতুন একটি এফএসআরইউ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, পোশাক খাতের যেসব সমস্যা জাতীয় রাজস্ব বোর্ড এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত, সেগুলো আলাদাভাবে লিখিত আকারে জমা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বিজিএমইএ সভাপতির ভাষ্য অনুযায়ী, সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের সুপারিশ দিতে বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।