ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

শরীয়তপুর কারাগারে সাজা শেষেও আটকা ১৭ ভারতীয়, মৃত ৩ জনের সৎকারে গেছে ২৯ লাখ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১০:২৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১০:২৮:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
শরীয়তপুর কারাগারে সাজা শেষেও আটকা ১৭ ভারতীয়, মৃত ৩ জনের সৎকারে গেছে ২৯ লাখ টাকা সংগৃহীত ছবি
 

শরীয়তপুর জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরতে পারছেন না ১৭ জন ভারতীয় নাগরিক। পরিচয় নিশ্চিত করা না যাওয়া এবং ভারতীয় দূতাবাসের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় তাদের ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। এই দলের আরও তিনজন ইতোমধ্যে কারাগারে মারা গেছেন এবং তাদের লাশ হিমাগারে সংরক্ষণ ও সৎকার করতে সরকারের ব্যয় হয়েছে ২৯ লাখ ১৪ হাজার টাকা।
 

কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকা থেকে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রড-বাঁশ চুরি ও পদ্মা সেতুর নিরাপত্তার হুমকির অভিযোগ এনে আদালতে পাঠানো হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজা খেটে শেষ করলেও তারা এখন 'রিলিজ প্রিজনার' হিসেবে কারাগারে আটকে আছেন।
 

নিহতদের মধ্যে সতেন্দ্র কুমার ও বাবুল সিং ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মারা যান। দীর্ঘ প্রচেষ্টায় লাশ নিজ দেশে পাঠানো সম্ভব না হওয়ায় ২০২৫ সালের ২৮ জানুয়ারি তাদের সৎকার করা হয়। এরপর রাজন নামের আরেকজন ২০২৫ সালের ২৯ মে কারাগারে মারা গেলে একই বছরের ২ ডিসেম্বর তাকে সৎকার করা হয়।
 

বর্তমানে কারাগারে থাকা ১৪ জন পুরুষ ও ৩ জন নারী বন্দির শারীরিক ও মানসিক অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা ঠিকমতো খাবার খাচ্ছেন না, কাপড় পরছেন না এবং ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। জেল সুপার মো. বজলুর রশিদ জানান, বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া হলেও কার্যকর নির্দেশনা মেলেনি।
 

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর বলেন, এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার যাতে এসব বন্দি স্বজনদের কাছে ফিরে যেতে পারেন। স্থানীয় একজন সাবেক চেয়ারম্যানও সতর্ক করে বলেন, আরও মৃত্যু হলে সরকারের ব্যয় আরও বাড়বে, তাই জরুরিভিত্তিতে তাদের ফেরত পাঠানো উচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।