ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দক্ষিণ আফ্রিকায় যুবা টাইগারদের দাপট, প্রথম ওয়ানডেতে ১৩০ রানের বড় জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:৩২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:৩২:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় যুবা টাইগারদের দাপট, প্রথম ওয়ানডেতে ১৩০ রানের বড় জয় ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা দারুণভাবেই করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক প্রোটিয়াদের ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে শক্ত ভিত গড়ে তোলে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আব্রার ৭০, রিজান হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহর ৬৩ করে ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ উইকেট শিকার করেন জেজে বেসন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে স্বাগতিকরা। ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলামের তোপে মাত্র ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। দুজনই নেন ৩টি করে উইকেট।

প্রোটিয়া ওপেনার ও অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়া একাই কিছুটা লড়াই করেন। ৭৯ বলে ৭২ রান করে তিনি দলকে টানার চেষ্টা করলেও সঙ্গ না পাওয়ায় ধস ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত তিনিই আউট হলে সমাপ্তি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের।

এ সফরে এটিই টাইগার যুবাদের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ নয়। সিরিজ শুরুর আগে ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তারা, যেখানে ১৯৪ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ জুলাই এবং শেষ ম্যাচটি হবে ২২ জুলাই, উভয় ম্যাচই বেনোনিতে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।