ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক! ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে ভ্লাদিমির পুতিনের প্রথম ঐতিহাসিক সফর যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের 'গোপন আইটি বাহিনী' চাহিদার তুলনায় জোগান কম, নওগাঁয় তীব্র লোডশেডিংয়ে অচল শিল্প ও কৃষিকাজ নিঝুম দ্বীপের বালুতে মিলল মূল্যবান ভারী খনিজ দীর্ঘদিন বন্ধ থাকার পর উন্মুক্ত হলো বান্দরবানের পর্যটন স্পট বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আট কার্গো এলএনজিসহ চার প্রস্তাবের অনুমোদন ঢাবির শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল যুদ্ধোত্তর আফগানিস্তানে পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, বেড়েছে লোডশেডিং পানামা খালে লাইন ভাঙতে এক জাহাজেরই খরচ হলো ৪০ লাখ ডলার ফেনীতে ৮ মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার, বাড়ছে সংকট

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৫৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৫৬:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী সুজনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির দুর্ধর্ষ ছিনতাইকারী সুজন টঙ্গী রেলস্টেশনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
 
এছাড়াও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।