ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

ওমানে চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু; শোকস্তব্ধ রাঙ্গুনিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:৪৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:৪৮:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ওমানে চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু; শোকস্তব্ধ রাঙ্গুনিয়া ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার সন্তান, ওমানে কর্মরত একই পরিবারের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ খবরে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

বুধবার (১৩ মে) গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

নিহতরা হলেন, রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের এক ভাইয়ের বিয়েকে ঘিরে বাড়িতে চলছিল আয়োজন। দুই ভাইয়ের খুব শিগগিরই দেশে ফেরার কথাও ছিল। বিয়ের কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হওয়ার পর থেকেই তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ওমানের মুলাদ্দা এলাকায় একটি পার্কিং করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমানে থাকা একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা প্রথম ঘটনাটি জানতে পারেন। তার ভাষ্যমতে, ঘটনাটি রাতেই ঘটে থাকতে পারে। তবে বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।