ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন থালাপতি বিজয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:০৪:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন থালাপতি বিজয় ছবি সংগৃহীত

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। আগামী রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাজ্যপালের কার্যালয়।
 

শনিবার (৯ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তামিলনাড়ুর রাজ্যপালের দপ্তর জানায়, চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে সকাল ১০টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। একই সঙ্গে আগামী বুধবারের মধ্যে নতুন সরকারকে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে চতুর্থ দফার বৈঠকে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন বিজয়। তিনি রাজ্যপালকে জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তার জোটের রয়েছে। পরে রাজ্যপাল সরকার গঠনের প্রক্রিয়ায় সম্মতি দেন।
 

এর আগে শনিবার ছোট দুই রাজনৈতিক দল—ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয়। এতে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছায়, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে বেশি।
 

এর আগে শুক্রবারও এই দুই দল সমর্থনের আশ্বাস দিলেও আনুষ্ঠানিক সমর্থনপত্র না থাকায় বিজয়কে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। সে সময় তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠকে সরকার গঠনের দাবি জানালেও সিদ্ধান্ত স্থগিত ছিল।
 

এবারের নির্বাচনে ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেয়ে বড় চমক সৃষ্টি করে। পরে কংগ্রেসের ৫টি আসনের সমর্থনের পাশাপাশি বামপন্থি দল সিপিআইএম ও সিপিআইও টিভিকেকে সমর্থন জানায়।
 

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয়ের রাজনৈতিক অভিষেক এবং নির্বাচনী সাফল্য ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।