ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

জমি খারিজে ঘুষ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১১:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১১:১৩:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
জমি খারিজে ঘুষ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার অভিযোগ ছবি সংগৃহীত

কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউনিয়নে এক সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জমি খারিজে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং বিপুল অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখেও পড়তে হয়েছে এক গণমাধ্যমকর্মীকে।

অভিযোগে বলা হয়েছে, ওই কর্মকর্তা সেবা দেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করেন এবং মোটা অংকের টাকা ছাড়া জমি খারিজের কাজ করেন না। স্থানীয়দের দাবি, তার কর্মকাণ্ডে ভূমি অফিসটি যেন দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

ভুক্তভোগীদের তথ্যমতে, আমতলী মৌজার একটি জমির নামজারির ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে জমির পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, মোটা অংকের অর্থের বিনিময়ে এই অনিয়ম করা হয়েছে, যার ফলে প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এলাকাবাসী আরও দাবি করেন, শতাংশ প্রতি নির্দিষ্ট অংকের ঘুষ ছাড়া ওই ভূমি অফিসে কোনো কাজই হয় না।

অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বরং সংবাদ প্রকাশ ঠেকাতে বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে তার নামে-বেনামে বিপুল সম্পদের তথ্যও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোটি টাকার জমি, একাধিক ফ্ল্যাট ও মূল্যবান প্লট।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে থেকে অবৈধভাবে সম্পদ অর্জন বা দলিল জালিয়াতির প্রমাণ মিললে কঠোর শাস্তির বিধান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।