ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

হাওরাঞ্চলে আজ থেকেই শুরু ধান-চাল সংগ্রহ: কৃষকের স্বস্তিতে সরকারের বিশেষ উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১২:০৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১২:৩৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
হাওরাঞ্চলে আজ থেকেই শুরু ধান-চাল সংগ্রহ: কৃষকের স্বস্তিতে সরকারের বিশেষ উদ্যোগ ছবি: সংগৃহীত
হাওরাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বস্তি দিতে আজ থেকেই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চাল সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল ১৫ মে, তবে তা এগিয়ে এনে ৩ মে করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলায় একযোগে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

গত ১ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, বোরো মৌসুমে ধান সংগ্রহের নির্ধারিত সময় ৩ মে অপরিবর্তিত থাকলেও চাল সংগ্রহের সময় ১৫ মে থেকে এগিয়ে আনা হয়েছে। আকস্মিক জলোচ্ছ্বাসে হাওর এলাকার কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ধান সংগ্রহ ৩ মে থেকে শুরু হলেও চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকেই।

চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।

এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল কেনার এই উদ্যোগ তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।