ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:৫১:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে এক রুশ প্রকৌশলীর মৃত্যু। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে—জানুন বিস্তারিত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) গ্রিন সিটি আবাসিক এলাকায় চুরকিন ভ্লাদিমির (৪০) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
 
​নিহত চুরকিন ভ্লাদিমির রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা 'রোসাটম'-এর সহযোগী প্রতিষ্ঠান 'অ্যাটমটেক এনার্গো' তে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটি আবাসিকের একটি ভবনে বসবাস করতেন।
 
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিকের ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ফ্লোরে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানান।
 
​ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মৃত্যুবরণ করেছেন। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ওসি আরও জানান, ​ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর সংশ্লিষ্ট দূতাবাস ও প্রকল্প কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ রাশিয়ায় তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।