ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

টেকনাফে নাফ নদ থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১০:০৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১০:০৯:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
টেকনাফে নাফ নদ থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে দুই ডিঙি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
 
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

ভুক্তভোগী জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন, আমার স্বামীসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরীব, মাছ শিকারে গেলে খেতে পারি নাইলে পারি না। এখন যদি আমার স্বামী ফেরত না আসে আমাদের না খেয়ে মরতে হবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে আজ মাছ শিকারে যায় নাফ নদে। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরীব জেলে। আমার দাবি, তাদের যেন দ্রুত ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাবরাংয়ের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকার ৫ জেলে ও শাহপরীরদ্বীপের ৩ জেলেকে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার আরকান বাহিনী। তারা বৃহস্পতিবার সকাল ৭টায় নাফ নদে মাছ শিকারে যায়। দুপুর ২টার দিকে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলে ধরে নিয়ে গেছে আমি শুনেছি। সেখানকার বিওপি কমান্ডারকে বলেছি বিস্তারিত জেনে আমাকে জানাতে। পরে তাদের ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করা যাবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবি সঙ্গে কথা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।