ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ হুমকির কড়া জবাব ইরানের: মার্কিন জনগণের কল্যাণ বিসর্জনের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:১৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:১৯:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ হুমকির কড়া জবাব ইরানের: মার্কিন জনগণের কল্যাণ বিসর্জনের অভিযোগ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অর্থায়নের অভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই সমালোচনা করেছেন তিনি।

চলতি সপ্তাহে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার চিকিৎসা এবং শিশু সেবা খাতে অর্থায়ন করতে পারছে না। কারণ বর্তমানে সামরিক ব্যয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরিফ লিখেছেন, ‌‌‘‘ট্রাম্প গত রাতে যুদ্ধের অজুহাত দেখিয়ে মার্কিন জনগণের জন্য শিশু সেবা এবং স্বাস্থ্যসেবা প্রদানে তার অক্ষমতার কথা বলেছেন। আর আজ তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করার হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘‘যে ব্যক্তি অন্যদের হুমকি দেওয়ার জন্য নিজের দেশের মানুষের কল্যাণ বিসর্জন দেয়, সে এখনও প্রস্তর যুগে পড়ে আছে। তবে ইরান একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, চাপের মধ্যেও দেশ গড়া।’’

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।

এদিকে, রোববার ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি।

এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

সূত্র: আল জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।