ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

ভিসার অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
ভিসার অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা ছবি সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এছাড়া, কোনো ব্যক্তির কাছে যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই সে দেশে প্রবেশ নিশ্চিত হয় না।

শনিবার (২৮ মার্চ) এক বার্তায় দূতাবাস জানায়, একটি মার্কিন ভিসা কেবল ভ্রমণের অনুমতি দেয়, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

বার্তায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার শর্ত অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হলে তা গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

দূতাবাস ভিসা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রত্যেক ভ্রমণকারীর ব্যক্তিগত দায়িত্ব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।