ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান, ২০০ কোটি ভর্তুকিতে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৪৭:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান, ২০০ কোটি ভর্তুকিতে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা: চিফ হুইপ নুরুল ইসলাম মনি ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে অস্থিরতার মধ্যেও সরকার প্রায় ২শ’ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখার চেষ্টা করছে। একই সঙ্গে যারা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় দলের সভা বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে চিফ হুইপ জানান, জ্বালানি তেলের চোরাচালান রোধ এবং বাজারে দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়েছে। আগামীকালও সংসদীয় দলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আজকের বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে কোনো আলোচনা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।