ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

জ্বালানি সংকট ও মজুদ ঠেকাতে সারা দেশের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৪:৩৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৪:৩৮:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
জ্বালানি সংকট ও মজুদ ঠেকাতে সারা দেশের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে দেশে তেলের অবৈধ মজুদ রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার গুরুত্বপূর্ণ এসব ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মূলত বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ফেরাতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

​বিজিবি জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে পুঁজি করে কোনো অসাধু চক্র যেন অননুমোদিতভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই এ মোতায়েনের প্রধান উদ্দেশ্য। ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা ও তদারকি কার্যক্রম চালাচ্ছেন। একজন কর্মকর্তার নেতৃত্বে এই টহল দলগুলো নিয়মিত নজরদারি, নাশকতা প্রতিরোধ এবং অবৈধ বিপণন রুখতে কাজ করছে।

 

​ডিপো এলাকার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও নৌ-টহল জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে আইসিপি ও এলসিপিগুলোতে আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত ট্রাক ও লরিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিজিবি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।