ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:১০:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) তিনি সেখানে উপস্থিত হয়ে দলীয় কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন।
 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা জানান তিনি। এ সময় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
 

মঞ্চ থেকে নামার সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো মিলনায়তন মুখর হয়ে ওঠে। তখন তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দিয়ে বলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাবো, সেখানে তোমাদের দেখতে চাই।”
 

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার সেখানে যাওয়ার ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান।
 

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে তিনি কার্যালয়ে যেতে পারেন। তবে নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করা হয়নি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।