ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

ফুটপাত দখলে কঠোর ডিএমপি: ১ এপ্রিল থেকে জেল-জরিমানা ও মালামাল বাজেয়াপ্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০১:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০১:৩৫:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ফুটপাত দখলে কঠোর ডিএমপি: ১ এপ্রিল থেকে জেল-জরিমানা ও মালামাল বাজেয়াপ্ত ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনচলাচল নির্বিঘ্ন করতে রাস্তার ওপর থাকা ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

​সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, শোরুম এবং আসবাবপত্রের দোকানের কার্যক্রম অবৈধভাবে ফুটপাতে বিস্তৃত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ফুটপাতের ওপর রান্নার চুলা, গ্রিল মেশিন, বড় হাঁড়ি-পাতিল, টায়ার ও মেরামতের যন্ত্রপাতি রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এমনকি মূল রাস্তার ওপর গাড়ি রেখে মেরামতের কাজ চলায় তীব্র যানজট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বার্থ বিবেচনা করে এসব মালামাল ও সরঞ্জামাদি দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের অনুরোধ করেছে পুলিশ।

 

​ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের পর ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 'সামারি ট্রায়াল' বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই অভিযানে দখলদারদের জেল-জরিমানা করার পাশাপাশি দখলকৃত মালামাল জব্দ করা হবে। জনভোগান্তি লাঘবে এবং ঢাকাকে বাসযোগ্য রাখতে ডিএমপি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও নাগরিকের পূর্ণ সহযোগিতা কামনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।