ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২০:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প ছবি সংগৃহীত

ইরান সমঝোতা করতে মরিয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মতে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইরান এখনো প্রস্তুত নয়।
 

তাকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান-এ থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পাহারা দেওয়ার বিষয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন।
 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা চালায়। এর পর থেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকাংশে বন্ধ করে দেয় তেহরান।
 

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং সমুদ্রপথে পরিবহন হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
 

এই অবরোধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন দেশে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে।
 

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র দেশগুলোর কোনো সরবরাহকারী জাহাজ এই প্রণালি পার হতে দেওয়া হবে না।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।