ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৯:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত ছবি সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি করে ও ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনারের বেদীর সামনে এ ঘটনা ঘটে।
 

নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে তিন থেকে চারজন যুবক রাকিবকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কয়েকজন প্রত্যক্ষদর্শী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় গুলির আঘাত এবং ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।