ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:২৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:২৫:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল বিআরটিএ খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছে বিআরটিএ। আহত ও নিহতদের পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এই ক্ষতিপূরণ বাবদ সহায়তা প্রদান করা হয়।
 
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত ও আহতদের পরিবারের হাতে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়। সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে এক লক্ষ করে মোট ২৩ লক্ষ টাকার চেক দেওয়া হয়।
 
এসময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালানো এবং সড়ক আইন যথাযথভাবে মানার অনুরোধ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
 
অনুষ্ঠানে উপস্থিত বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো.মুছা, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান প্রমুখ।
 
২০২৩ সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেয় বিআরটিএ। তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে সহায়তা থেকে বঞ্চিত হয়। সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হবার তিন মাসের মধ্যে বিআরটিএ স্থানীয় শাখায় আবেদন করলে নিয়ম অনুযায়ী সরকার ক্ষতিপূরণ প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।