ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম এক পয়সাও বাড়বে না: মজুদ নিয়ে গুজব না ছড়ানোর কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:৫৫:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
তেলের দাম এক পয়সাও বাড়বে না: মজুদ নিয়ে গুজব না ছড়ানোর কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নতুন করে তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, “বাজারে তেলের কোনো সংকট নেই, তাই এক ফোঁটা দাম বাড়ারও সুযোগ নেই।” সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম বৃদ্ধি বা সংকটের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে নিছক ‘আতঙ্ক’ এবং ‘অতিরিক্ত কেনাকাটার’ ফল হিসেবে অভিহিত করেছেন তিনি।

 

​বাণিজ্যমন্ত্রী জানান, আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ বাজারে চাহিদার তুলনায় যথেষ্ট ভোজ্যতেল মজুদ রয়েছে। তিনি বলেন, কিছু জায়গায় সরবরাহ সংকটের খবর পাওয়া গেছে, কারণ সাধারণ ভোক্তারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি কেনাকাটা করছেন। এতে সাময়িকভাবে খুচরা বাজারে চাপের সৃষ্টি হয়েছে। ভোক্তাদের অহেতুক প্রতিযোগিতা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে বেশি কিনলে অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

 

​জ্বালানি তেল ও গ্যাসের সঙ্গে ভোজ্যতেলের তুলনা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোনো নিত্যপণ্যেই এখন সংকট নেই। তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে ‘সংকট’ শব্দটি ব্যবহার করে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান। এছাড়া বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। বাজারে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম ধরা পড়লে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।