ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান সংকট নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ, রাশিয়ার সমর্থন প্রত্যাশা তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:০৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ইরান সংকট নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ, রাশিয়ার সমর্থন প্রত্যাশা তেহরানের ছবি: সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় চলমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে মস্কো। একই সঙ্গে এই পরিস্থিতিতে রাশিয়ার সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেছে তেহরান।
 

শুক্রবার রাতে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে। আলোচনায় পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পরিবারের সদস্যসহ নিহত রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের বিষয়ে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বেসামরিক হতাহতের ঘটনায় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করেন।
 

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, পুতিন পুনরায় উল্লেখ করেছেন যে চলমান শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে বিরোধগুলো সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। সংকট পরিস্থিতি মোকাবিলায় তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান।
 

ফোনালাপে পেজেশকিয়ান রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান আশা করছে মস্কো আন্তর্জাতিক অঙ্গনে তার সক্ষমতা ব্যবহার করে ইরানের অবস্থানকে সমর্থন করবে। তিনি সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কেও পুতিনকে অবহিত করেন।
 

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ তুলে ধরে জানান, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে তা কেবল ইরান ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া আজারবাইজান প্রজাতন্ত্রে হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এসব দাবিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো গুজব বলে উল্লেখ করেন।
 

বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার সরকার ও জনগণের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, স্বাধীন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন দেশের সার্বভৌম অধিকারকে সম্মান করার বিষয়টি নিশ্চিত করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।