ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ঈদে লঞ্চ ভাড়া কমানোর উদ্যোগ, যাত্রীদের স্বস্তির আশ্বাস নৌ পরিবহন প্রতিমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৯:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০১:৫৮:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ঈদে লঞ্চ ভাড়া কমানোর উদ্যোগ, যাত্রীদের স্বস্তির আশ্বাস নৌ পরিবহন প্রতিমন্ত্রীর ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চযাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানিয়েছেন, এবার ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম টাকায় যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাড়ি ফেরা মানুষের যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হয়।
 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা।
 

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ রাখা হবে না। বরং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়েও কম দামে যাত্রী পরিবহনের বিষয়ে জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।
 

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যেসব নদীপথে ড্রেজিং প্রয়োজন, সেখানে ড্রেজার মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

এ ছাড়া দেশের বিভিন্ন লঞ্চঘাট পরিচ্ছন্ন রাখা, হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং অযাচিত লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণের ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজধানীতে সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চন ঘাট থেকেও লঞ্চ চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

গার্মেন্টস শ্রমিকদের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের শ্রমিকদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত ঘাট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
 

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঈদকে সামনে রেখে নৌপথে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।