ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

২০৫০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত: পিউ রিপোর্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৫:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
২০৫০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত: পিউ রিপোর্ট ছবি: সংগৃহীত

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যায় ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

সাম্প্রতিক এক প্রতিবেদনে পিউ জানিয়েছে, গত এক দশকে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। এই বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় অনেক বেশি। ২০১০ সালে যেখানে বিশ্ব জনসংখ্যার ২৩.৯ শতাংশ ছিল মুসলিম, ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে।

বিশেষত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ২৮০ কোটিতে পৌঁছাবে, আর তখন ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত হবে মুসলিম জনসংখ্যার শীর্ষ দেশ।

ভারতের প্রেক্ষাপটে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৫৬ লাখ। একই সময়ে দেশটিতে মুসলিমদের মোট জনসংখ্যার হার ১৪.৩% থেকে বেড়ে হয়েছে ১৫.২%। এর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উচ্চ জন্মহারকে দায়ী করা হয়েছে। ধর্মান্তরের কিছু ঘটনা থাকলেও তা তুলনামূলকভাবে সামান্য।

অন্যদিকে, একই সময়ে ভারতে হিন্দু জনসংখ্যার হার ৮০% থেকে কমে ৭৯% হয়েছে। যদিও বিশ্বব্যাপী হিন্দুদের জনসংখ্যা বেড়েছে ১২% হারে। ২০২০ সালে বিশ্বে হিন্দুদের সংখ্যা ছিল ১২০ কোটি, যা মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ।

পিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টানদের সংখ্যা ২০১০ সালে ছিল ২১৮ কোটি, যা ২০২০ সালে বেড়ে ২৩০ কোটিতে দাঁড়ালেও তাদের জনসংখ্যার হার কিছুটা কমেছে—৩০.৬% থেকে ২৮.৮%-এ নেমে এসেছে।

বৌদ্ধদের জনসংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষজ্ঞরা এর জন্য চীনে জন্মহার নিয়ন্ত্রণে সরকারের কড়াকড়ি নীতিকে দায়ী করছেন, যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি বৌদ্ধ বসবাস করেন চীনেই।

প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো—নাস্তিক বা ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের সংখ্যাও দ্রুত বাড়ছে। এক দশকে তাদের সংখ্যা বেড়ে ১৯০ কোটিতে পৌঁছেছে। বর্তমানে নাস্তিকরা বিশ্ব জনসংখ্যার প্রায় ২৪.২ শতাংশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।