ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাপানের শ্রমবাজারে ১ কোটি কর্মীর সুযোগ: দক্ষ জনশক্তি পাঠাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:২১:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
জাপানের শ্রমবাজারে ১ কোটি কর্মীর সুযোগ: দক্ষ জনশক্তি পাঠাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ছবি: সংগৃহীত

জাপানের বিশাল শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষে বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ তরুণ শ্রমিকের চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের প্রায় ২৩ লাখ অতিরিক্ত যুব শক্তিকে দক্ষ করে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি’ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এই আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

​প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ২০টি কার্যক্রম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, যা এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। বিশেষ করে অদক্ষ শ্রমিকের বদলে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দিচ্ছে সরকার। জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য বিদ্যমান ৩৩টি টিটিসি’র (Technical Training Center) সাথে আরও ২০টি যোগ করে মোট ৫৩টি কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

​সভায় জাপানি ভাষা শিক্ষকের স্বল্পতা দূর করতে দ্রুত শিক্ষক নিয়োগ এবং ২০০টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। অন্যান্য দেশের তুলনায় জাপানের বাজারে দ্রুত প্রবেশ করতে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা আগামী ৭ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতার সাথে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। আগামী দুই কার্যদিবস পর কাজের অগ্রগতি পর্যালোচনায় পুনরায় বৈঠক এবং অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।