ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় খাল পুনঃখনন শুরু: তথ্যমন্ত্রী স্বপন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৫:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৫:১১:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতায় খাল পুনঃখনন শুরু: তথ্যমন্ত্রী স্বপন ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার নতুন করে এ কর্মসূচি শুরু করেছে। কৃষকদের সেচসংকট দূর করা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
 

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জিয়াউর রহমান-এর সময় খাল খনন কর্মসূচি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তীকালে বহু খাল ভরাট ও অকার্যকর হয়ে পড়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 

মন্ত্রী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মরাখালে জোয়ার-ভাটার প্রবাহ ফিরিয়ে এনে কৃষিজমিতে সরাসরি পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন শিগগিরই করা হবে এবং বরিশালে শুরু হওয়া কার্যক্রম তারই অংশ।
 

এ সময় স্থানীয় প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। তিনি জানান, খাল পুনঃখননের পাশাপাশি বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং আগামী দিনে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।