ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান — ফেডারেল জার্নালিজম সোসাইটি-এফজেএস এর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৮:৩৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৮:৩৭:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮৬ বার পঠিত
নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান  — ফেডারেল জার্নালিজম সোসাইটি-এফজেএস এর ছবি: সংগৃহীত
সুমন প্রামাণিক
সাধারন সম্পাদক
ফেডারেল জার্নালিজম সোসাইটি
 
 
বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করে।
 
ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারন সম্পাদক সুমন প্রামাণিক এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
সেই সাথে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।
 
ফেডারেল জার্নালিজম সোসাইটি নতুন সরকারের কাছে বিশেষভাবে প্রত্যাশা করে—
১. সারাদেশে সকল সংবাদকর্মীর প্রশিক্ষন ও দক্ষতা নিশ্চিত করা
২. সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি
৫. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ
 
এছাড়া রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে ফেডারেল জার্নালিজম সোসাইটি সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী। একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
নতুন সরকারের সফলতা কামনা করে ফেডারেল জার্নালিজম সোসাইটি আশা প্রকাশ করেছে—এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।